,

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর!

news-image

 

বিনোদন ডেস্ক : জল্পনার কি তবে শেষমেশ অবসান ঘটতে চলেছে? সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর? হ্যাঁ, খবর তো এমনটাই। কিন্তু পাত্রী কে? বলি ডিভা ক্যাটরিনা? যাঁর সঙ্গে অনুরাগ বাসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে অনেকদিন পর জুটি বেঁধেছেন রণবীর? নাকি রাগ অভিমান ভুলে পুরনো প্রেম দীপিকার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বি-টাউনের হার্টথ্রব? না, এঁদের মধ্যে কেউই নন। তাহলে কাকে নিজের জীবনসঙ্গিনী বেছে নিচ্ছেন রণবীর?
একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মা নিতু সিংয়ের সঙ্গে লন্ডনে গিয়েছিলেন রণবীর। পাত্রী দেখতেই নাকি ছেলেকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন নিতু সিং। অভিনয় জগতের বাইরের যুবতীকেই কাপুর পরিবারের বউমা করে আনতে চান তিনি। জানা গিয়েছে, সম্ভ্রান্ত পরিবারের পাত্রীকে পছন্দও হয়েছে রণবীরের মায়ের। তবে এখনও পর্যন্ত রণবীরের পরিবারের তরফে সরাসরি কিছু জানানো হয়নি।
অনেকেই মনে করছেন, অভিনেতা শাহিদ কাপুরের মতোই সম্বন্ধ করে বিয়ের পথেই হাঁটছেন রণবীর। করিনা কাপুরের সঙ্গে প্রেমে বিচ্ছেদ হওয়ার পর মীরা রাজপুতের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন শাহিদ। ইতিমধ্যেই এক সন্তানের বাবাও হয়ে গিয়েছেন। এবার কি সে পথেরই পথিক রণবীর!

[আসছে ভয় আর প্রতিশোধের রোমহর্ষক কাহিনি ‘দোবারা’]
ছেলের বিয়ে নিয়ে মা মাথা ঘামালেও ছেলে আপাতত ব্যস্ত রাজকুমার হিরানির আপকামিং ছবি নিয়ে। যেখানে তাঁকে দেখা যাবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের ভূমিকায়। এর আগে রণবীরের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তাই এই ছবি দিয়েই ফের ঘুরে দাঁড়াতে চান তিনি। এসবের মধ্যেও কি তবে মায়ের কথা শুনে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হবেন রণবীর? সে উত্তর নাহয় সময়ের উপরই ছেড়ে দেওয়া হল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে