বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাহুবলী ২’-এর সাফল্যের পর এবার আসছে ৫০০ কোটি টাকার ‘রামায়ণ’

news-image

 

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী ২’-র সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার রামায়ণ মহাকাব্য নিয়ে সিনেমা তৈরি করতে এগিয়ে এলেন তিন প্রযোজক। ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি এই সিনেমা মুক্তি পাবে তিনটি ভাগে। হ্যারি পটার বা লর্ড অফ রিংস-এর মতো জনপ্রিয় সিরিজ যেভাবে মুক্তি পায়। গোটা সিনেমার শ্যুটিং হবে 3D-তে। এর পাশাপাশি, ১০০০ কোটি টাকা খরচ করে মোহনলালকে নিয়ে মহাভারতও তৈরি হচ্ছে।

মুম্বই মিরর সূত্রে খবর, ‘বাহুবলী ২’-এর মত পৌরাণিক কাহিনী সিনেমার বক্স অফিসে সাফল্য দেখে ‘রামায়ণ’ তৈরি করতে এগিয়ে এসেছেন তিন প্রযোজক। আল্লু অরবিন্দ, মধু মান্তেনা ও নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত ‘রামায়ণ’ মুক্তি পাবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়।

এই প্রসঙ্গে আল্লু অরবিন্দ বলছেন, “১৯৮৭-৮৮-তে দূরদর্শনে রামানন্দ সাগরের পর রামায়ণ নিয়ে বড় পর্দায় সেভাবে কাজ হয়নি।” এস এস রাজামৌলির পরিচালনায় তেলুগু ব্লকবাস্টার ‘মগধীরা’র প্রযোজনা করেছেন অরবিন্দই। প্রযোজক বলছেন, “রামায়ণকে যেভাবে বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে, সেভাবে এর আগে ভারতীয় দর্শক দেখেননি।”

স্টার ওয়ার্স, ট্রান্সফরমারস, দ্য মারশিয়ান-এর মতো সিনেমায় যে স্পেশ্যাল এফেক্ট ব্যবহৃত হয়েছে, সে সবের দায়িত্বে থাকা ‘প্রাইম ফোকাস’ সংস্থার মালিক এই প্রজেক্টের আর এক প্রযোজক নমিত মালহোত্রা। তিনিও দাবি করেছেন, রামায়ণ ভারতীয় সিনেমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। তিনি বলছেন, “আল্লু স্যার ও মধুর সঙ্গে কাজ করার মতো সৌভাগ্য হতে চলেছে। তাও আবার এমন একটি সিনেমা নিয়ে যেটি ভারতীয় সিনেমায় মাইলস্টোন হয়ে থাকবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু