,

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলে নাছির উদ্দিনকে (৩০) পুলিশে দিয়েছেন মা। পরে ওই ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শামসুজ্জামান এ রায় দেন।
নাছির উপজেলার সীমান্তবর্তী উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের বাসিন্দা মৃত আবদুস সোবহান মিয়ার ছেলে।
আখাউড়া থানার পুলিশ সূএে জানান, আমোদাবাদ গ্রামের মাদকাসক্ত নাছির উদ্দিন দীর্ঘদিন যাবৎ পরিবারের লোকজনদের অত্যাচার করতেন। এ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে নাছিরের মা রহিমা বেগম সোমবার বিকালে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।
তিনি জানান, মঙ্গলবার  এলাকাবাসীর সহযোগিতায় মাদকাসক্ত নাছিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন তার মা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের