,

ঢাকা-কক্সবাজার রুটে বোয়িং ফ্লাইট চালু

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার বিকেলে এই ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাবে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ফ্লাইট কর্মসূচির এই তথ্য জানানো হয়।

আগামী ১৮ মে থেকে এই ফ্লাইট শুরু হবে। এই রুটে ট্যাক্সসহ ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া ইকোনমি ক্লাসে ৪ হাজার টাকা ও বিজনেস ক্লাসে ৯ হাজার টাকা। ভ্রমণ পিপাসুদের অবকাশের কথা ভেবে প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের বিজি-৪৩৩ ফ্লাইট।

ফ্লাইটটি কক্সবাজারে পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। অন্যদিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট বিজি-৪৩৪ ছেড়ে আসবে প্রতি বৃহস্পতি ও শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট এবং ঢাকায় এসে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের