,

বাংলাদেশের সামনে র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার হাতছানি

news-image

 

স্পোর্টস ডেস্ক :২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার শেষ তারিখ যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। প্রতিটি ম্যাচই এখন মহাগুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।

৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাতে থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড উভয় দলের বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার দলের সামনে হাতছানি প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে ছয়ে ওঠার।

৯৩ পয়েন্ট নিয়ে বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ছয়ে আছে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জিতলেই শ্রীলঙ্কাকে টপকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৯৪। আর চারটি ম্যাচই জিতলে পয়েন্ট হবে ৯৭।

বাংলাদেশের সামনে ওপরে ওঠার হাতছানির পাশাপাশি নিচে নেমে যাওয়ার শঙ্কাও থাকছে। ৮৮ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে আটে আছে পাকিস্তান। বাংলাদেশ যদি আয়ারল্যান্ডের বিপক্ষে একটি আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই হারে তখন পয়েন্ট হবে ৮৭। অর্থাৎ বাংলাদেশ তখন নেমে যাবে আটে। চারটি ম্যাচই হারলে পয়েন্ট হবে ৮৩।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জয়-পরাজয়ে যে পয়েন্ট হবে :

*চার ম্যাচই জিতলে পয়েন্ট হবে ৯৭।

*আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি জিতলে পয়েন্ট হবে ৯৪।

*আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি জিতলে আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি হারলে পয়েন্ট হবে ৯০।

*আয়ারল্যান্ডের বিপক্ষে একটি হারলে আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি হারলে পয়েন্ট হবে ৮৭।

*চার ম্যাচই হারলে পয়েন্ট হবে ৮৩।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাগতিক ইংল্যান্ড ও র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। ত্রিদেশীয় সিরিজের পর ১ জুন ইংল্যান্ডে শুরু চ্যাম্পিয়নস ট্রফিতেও পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে