,

‘তরুণদের অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।’ বুধবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বাণী তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, স্বাধীনতার চেতনা ও অসাম্প্রদায়িক চেতনায় তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করলে দেশ শিক্ষা ও উন্নয়নে দ্রুত অগ্রসর হবে। এছাড়া তিনি বাংলাদেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বুধবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য ‘শান্তি শোভাযাত্রা’র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে জগন্নাথ হলের বৌদ্ধ ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত রবীন্দ্র অধ্যাপক ড. মহুয়া মুখার্জীসহ বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের