,

ক্ষমতার ভারসাম্য আনতে সংসদে উচ্চ কক্ষ : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় গেলে ক্ষমতার ভারসাম্য আনতে জাতীয় সংসদে প্রতিষ্ঠা করবে উচ্চ কক্ষ। একই সঙ্গে সংবিধান সংশোধন করে গণভোট ব্যবস্থা পুনপ্রবর্তন করবে এবং জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপির ‘ভিশন ২০৩০’ নামের রূপকল্প ঘোষণা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রুপকল্পে আরও যেসব ঘোষণা দিয়েছেন তার মধ্যে রয়েছে সংবিধান সংশোধন করে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ বাতিল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান, সব ধরনের কালাকানুন বাতিল করার আশ্বাস, ক্ষমতায় গেলে গণভোট ব্যবস্থা চালু করা, বিএনপি বিদ্যুৎ সরবরাহ, পানীয় জলের সরবরাহ, স্বাস্থ্যসেবাসহ সকল সেবার মান উন্নত করবে।

বিএনপির চেয়ারপারসনের ঘোষণার মধ্যে রয়েছে, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, বাংলাদেশের অভ্যন্তরে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ করলে তা প্রতিরোধ, প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমে উজ্জীবিত করে তোলা, যুগোপযোগী জনপ্রশাসন গড়ে তোলা হবে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, পুলিশ বাহিনীকে স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের উপযোগী হিসেবে গড়ে তোলা।

খালেদা জিয়া বলেন, সালিশী আদালত পুনঃপ্রতিষ্ঠা করা যায় কিনা তা পরীক্ষা করে দেখা হবে, সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করা, বিচার বিভাগের কার্যকারিতা প্রতিষ্ঠা করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে