বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা উস্কানি না দিলে জঙ্গিবাদের উত্থান হতো না : তোফায়েল

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া উস্কানি না দিলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতো না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে।’

বুধবার সকালে রাজধানীর বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। আওয়ামী লীগ যে সংবিধান প্রণয়ন করেছিল বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান সেই সংবিধানকে ধ্বংস করে ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু করেছিল।’

সবাইকে নিজ ধর্ম পালনের আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সবাই যদি নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করে তাহলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাবে।’

যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে খালেদা জিয়া স্বাধীনতাকে অপমান করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬৯ ও ৭১ এর চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।’

‘বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার উদ্বোধক ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের।

বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের প্রথম পর্বে ভোর সাড়ে ছয়টায় শুরু হয় প্রভাত ফেরি। এছাড়া সকাল সাতটায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে আটটায় শান্তি শোভাযাত্রা, সকাল নয়টায় বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা, পবিত্র ত্রিপিটক পাঠ, স্বাগত বক্তব্য ও আলোচনা, বেলা ১১টায় বুদ্ধ পুজা ও শীলগ্রহণ, সংঘদান এবং বাংলাদেশ ও বিশ্বেরর শান্তি কমনায় সমবেত উপাসনা পূজনীয় ভিক্ষুসংঘকে পিন্ডদান। পরে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু