,

বিয়ে না করেই মা হওয়ার খায়েশ একতা কাপূরের

news-image

বিনোদন ডেস্ক : এক সময় তাঁকে বলা হত ডেলি সোপ কুইন। তাঁর ভাবনাচিন্তা অনুযায়ী কোনও সিরিয়াল হওয়া মানেই টিআরপি-র হিসেবে বাজিমাত করবেই, এ ছিল চেনা ছক। তিনি জিতেন্দ্র-কন্যা একতা কপূর। কিছু দিন আগে একটি ডিজিটাল মিডিয়ার সূচনা করে সংবাদ শিরোনামে ছিলেন। এ বার মুখ খুললেন মাতৃত্ব নিয়ে। একতা জানালেন, বিয়ে না করলেও মা হতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাত্কারে একতা বলেছেন, আমার বন্ধুরা যারা বিয়ে করেছিল, সকলেই এখন ডিভোর্সী। ইদানীং এত ডিভোর্স দেখতে দেখতে মনে হয় আমার ধৈর্য্য অনেক বেড়ে গিয়েছে। মনে হয়, আমি অন্তত অপেক্ষা করতে শিখেছি। একটা বিষয় খুব পরিষ্কার, বিয়ে কবে করব জানি না, তবে আমি সন্তান চাই, মা হতে চাই।

একতা জানিয়েছেন, তাঁর নিজের জন্য সময় নেই। বন্ধুদের সঙ্গে একটা দিন ছুটি কাটাতে চাইলেও তা হয়ে ওঠে না। এর মধ্যে বিয়ের প্ল্যান করা নাকি সম্ভব নয়। গত বছর সরোগেসির মাধ্যমে বাবা হয়েছেন তাঁর ভাই তুষার কপূর। তুষারের ছেলে লক্ষ্য এখন তাঁদের পরিবারের মধ্যমণি। তার কথা বলতে গিয়ে একতা বলেন, গত বছর আমার কেরিয়ারে ভাল-খারাপ দুটো সময়ই দেখেছি। অনেক টেনশন গিয়েছে। কিন্তু যখনই লক্ষ্যর কাছে গিয়েছি ও আমার মন ভাল করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা