,

ধর্ষণ মামলার আসামিদের ধরতে চলছে অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণীর দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে সম্ভাব্য সব জায়গায় অভিযান চলছে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. মাসুদুর রহমান।

বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য সচেষ্ট রয়েছে প্রশাসন। তাছাড়া তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যাপারেও সজাগ রয়েছে পুলিশ। আশা করছি, শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

এর আগে মঙ্গলবার আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদকে (২৬) ধরতে তাদের গুলশানের বাসায় অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। কিন্তু সাফাতকে বাসায় পাওয়া যায়নি।

অভিযান প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ওসি (তদন্ত) আবদুল মতিন বলেন, সাফাতকে গ্রেপ্তারে গুলশান-২ এর ৬২ নম্বর রোডের ২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। শুধু সাফাত নয়, প্রত্যেকের বাসায়ই অভিযান চালানো হচ্ছে।

এদিকে সন্ধ্যায় বনানী থানা থেকে মামলা ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেছে বনানী থানা পুলিশ।

দুই ছাত্রী ধর্ষণ মামলার পাঁচ আসামির একজন সাদমান সাকিফ (২৪) রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হোসাইন জনির ছেলে। সাকিফ নিজেও ওই প্রতিষ্ঠানের ডিরেক্টরদের মধ্যে একজন।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করা হয়। গত শনিবার রাতে ভুক্তভোগীদের একজন বনানী থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। সাফাত ও সাদমান ছাড়াও ওই মামলার অন্য আসামিরা হলেন- নাঈম আশরাফ (৩০), সাফাতের গাড়িচালক বিল্লাল (২৬) ও অজ্ঞাতনামা দেহরক্ষী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে