,

সংসদে শিশুকে স্তন্যপান, ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান সিনেটর

news-image
অনলাইন ডেস্ক : সংসদে অধিবেশন চলাকালীন সময়ে নিজের দুই মাসের শিশুকে স্তন্যপান করিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর লেরিসা ওয়াটার্স। মঙ্গলবার তিনি এই কাজ করে মাতৃত্বের অধিকারকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।
বার্তা সংস্থা বিবিসি ও সিএনএন জানাচ্ছে, মঙ্গলবারই মাতৃত্বকালীন ছুটি থেকে সংসদে ফিরেন অস্ট্রেলিয়ার গ্রীন পার্টির এই সহ-উপনেতা। এসময় দুই মাস বয়সী নিজের দ্বিতীয় কন্যা আলিয়া জয়কে সঙ্গে নিয়ে এসেছিলেন লেরিসা। অধিবেশনের সময় এক ইস্যুতে ভোট চলাকালে তিনি ক্ষুধার্ত আলিয়াকে দুধ পান করান। আর এর মধ্য দিয়ে যেকোনো দেশের জাতীয় সংসদের ভেতর স্তন্যপান করানো এই প্রথম ব্যক্তি হলেন তিনি।
পরবর্তীতে এক টুইটবার্তায় লেরিসা বলেন, ‘ফেডারেল সংসদের ভেতর মায়ের দুধ পান করা প্রথম শিশু হিসেবে মেয়ে আলিয়ার জন্য আমি গর্বিত বোধ করছি। সংসদে আরো নারী ও পিতা-মাতা প্রয়োজন।’
এর আগে, গত বছর সংসদ চেম্বারে মায়েরা তাদের বাচ্চাদের দুধ পান করাতে পারবে এমন নিয়মের অনুমোদন দেয় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট। তবে তারও আগে, দেশটির সংসদীয় চেম্বারে শিশুরা নিষিদ্ধ ছিলো এবং স্তন্যপান করানো মায়েদের ‘প্রক্সি ভোট’ দিতে হতো। বিবিসি ও সিএনএন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা