,

জেলে যেতে হল ‘ইরানি মেসি’ পেরেস্তেসকে

news-image

ইরানি যুবক রিজা পেরেস্তেস দেখতে হুবহু আর্জেন্টিনার ফুটবল তারকা মেসির মতো। মেসির মতই মুখ ভর্তি বাদামী দাড়ি, ফর্সা গায়ের রং। তবে শুধুমাত্র লিওনেল মেসির মতো দেখতে হওয়ায় ইরানের ফুটবলপ্রেমী রিজা পেরেস্তেসের জন্য কাল হয়েছে। এই কারনে তাকে জেলে যেতে হয়েছে।

হুবহু মেসির মতো দেখতে হওয়ায় অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন ‘ইরানি মেসি’! সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। কারণ পেরেস্তেসের সাথে দেখা করতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমান অসংখ্য মানুষ।

জানা গেছে, তার জন্মস্থান ইরানের হামেদান শহরে চলতি সপ্তাহে তার সঙ্গে সেলফি তুলতে অংসখ্য লোক হাজির হন। এত বেশি লোক হাজির হয়েছিলো যে হামেদান শহরে রীতিমত জ্যাম লেগে যায়। তাই সেখানে শৃঙ্খলা ফেরাতে বাধ্য হয়ে পেরেস্তেসকে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্র: বিবিসি স্পোর্টস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা