,

রবীন্দ্রনাথ ভেবে দেবেন্দ্রনাথের সঙ্গে সেলফি!

news-image

অনলাইন ডেস্ক : সেলফি তোলার তাড়নায় রবি ঠাকুরের মূর্তি চিনতেই ভুল করলেন রবীন্দ্র অনুরাগীরা! মঙ্গলবার ২৫ বৈশাখের দুপুরে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ভেবে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সঙ্গেই সেলফি তুললেন কেউ কেউ। পরে ভুল বুঝে জিভ কেটে একজনের উক্তি, ‘দুই জনকেই কেমন এক রকম দেখতে না! ভুল হয়ে যাচ্ছে!’

ঠাকুরবাড়ির মাঝখানে শ্বেতপাথরের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। খানিক দূরে বিচিত্রা ভবনের সামনে আবক্ষ মূর্তি দেবেন্দ্রনাথের। এদিন দুপুরে দেবেন্দ্রনাথের মূর্তির সঙ্গেই পরপর সেলফি তুললেন মধ্য কলকাতার এক কলেজের পড়ুয়া মঞ্জরী চক্রবর্তী। রবীন্দ্রনাথের মূর্তি জড়িয়ে তখন সেলফি তুলতে ব্যস্ত অনেকে।

ভিড় দেখে দেবেন্দ্রনাথের মূর্তি দেখিয়ে সঙ্গীদের মঞ্জরী বললেন, রবীন্দ্রনাথের ওই মূর্তিটা ফাঁকা। ওখানে গিয়েই ছবি তুলি। এরপর নানা ভঙ্গিতে দেবেন্দ্রনাথের মূর্তির সঙ্গেই চলল সেলফি তোলা।

সেলফি তোলার পর হুঁশ ফিরল একজনের। তিনি বললেন, ‘ওরে, এখানে তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম লেখা!’ দেখা গেল, মূর্তির নামফলক মালায় ঢাকা। মালা সরিয়ে মঞ্জরীর এক বন্ধু বললেন,‘মালাগুলো বরং তুলেই দেই। অনেকেই চিনতে পারবে না। ’

একই ভুল হাওড়ার ডুমুরজোলা থেকে আসা সবিতা মাঝির। দেবেন্দ্রনাথের মূর্তি দেখিয়ে বছর ছয়েকের ছেলেকে বললেন, ‘নমস্কার করো, রবীন্দ্রনাথ। ’ ভুল করলেন বেশ কয়েকজন যুবকও।

রবীন্দ্র-উৎসব ঘিরে এদিন কার্যত ডেটিং-সাইটে পরিণত হল ঠাকুরবাড়ি। প্রাথমিক পরিচয়ের পর প্রথম দেখা ঠাকুরবাড়িতেই। বাগুইআটির বাসিন্দা নয়না হাজরা আবার এসেছেন ফোটোগ্রাফার নিয়ে। সঙ্গী ফোটোগ্রাফারকে দিয়ে ঘণ্টা-দুইয়েক ছবি তোলানোর পর হাঁফ ছাড়লেন। ‘পোর্টফোলিও’ শেষ হল।

এর মধ্যেই স্মৃতিরোমন্থনে ব্যস্ত রবীন্দ্রানুরাগীরা। রবীন্দ্রসংগীত শিল্পী অমল নাগের স্ত্রী রমা ঠাকুরবাড়ির দোতলায় দাঁড়িয়ে বললেন, ‘অমলের সঙ্গে এখানে আসতাম। ওঁর গানের অনুষ্ঠান থাকতো। ’

আকাশবাণীর প্রাক্তন সংবাদ উপস্থাপক সুমিত্রা খাসনবিশের কথায়, ‘ছেলেবেলা থেকে আসছি। এ বাড়ি পুরনো হয় না। ’ তবে অকারণ ছবি তোলায় উৎসাহ নেই তাদের। সুমিত্রা বললেন, ‘দেবব্রত বিশ্বাসকে ছবি তোলার অনুরোধ জানালে বলতেন, ‘কাদা ছুইড়া ছবি তুলবা কী? কালা-ই আইব। ’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা