,

প্রেমিককে নিয়ে বোনের পার্টিতে কারিশমা

news-image

 

বিনোদন ডেস্ক : প্রেমিককে সঙ্গে নিয়ে বোনের পার্টিতে হাজির হলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। কিছুদিন আগে লন্ডন থেকে ফিরেছেন কারিশমার বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দেশে ফিরেই নিজের বাড়িতে এক পার্টির আয়োজন করেন তিনি। আর এতেই প্রেমিক সন্দীপকে নিয়ে হাজির হন কারিশমা।

তারকা খচিত এই পার্টিতে কাপুর পরিবারের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। উপস্থিত হয়েছিলেন অভিনেতা কুণাল খেমু, সোহা আলি খান, কুণাল কাপুরসহ অনেকে। তবে এ সময় সবার দৃষ্টি ছিল কারিশমা ও তার কথিত প্রেমিক সন্দীপ তোশনিওয়ালের দিকে।

পিঙ্ক কালারের শার্ট এবং নীল জিন্স পরে পার্টিতে হাজির হয়েছিলেন সন্দীপ। আর কারিশমা পরেছিলেন কালো রঙের পোশাক। ইদানিং প্রায়ই পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। অনেক দিন ধরেই বলিপাড়ায় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে।

ভারতের শীর্ষ স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, কারিশমা-সন্দ্বীপ একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। এবং জুহুর ৩বিএইচকে অ্যাপার্টেমেন্টে থাকবেন বলেও জানা গেছে। কিছুদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয় একটি ছবি। এতে কারিশমার হাতে ডায়মন্ডের আংটি দেখা যায়। তারপর গুঞ্জন উঠে এনগেজমেন্ট হয়েছে এই জুটির।

শুধু তাই নয় খুব শিগগির নাকি তারা বিয়ে করবেন বলেও খবর চাউর হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা