,

নারী বিশ্বকাপের দল ঘোষণায় চমকে দিল ওয়েস্ট ইন্ডিজ

news-image

 

স্পোর্টস ডেস্ক :নারী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণায় চমক দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের দলে ১৬ বছর বয়সী তরুণীকে জায়গা দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে চারজন নতুন মুখ স্থান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে।

ওয়েস্ট ইন্ডিজের বিস্ময় জাগানো ১৬ বছর বয়সী পেসারের নাম কিয়ানা জোসেফ। অন্য তিন নতুন মুখ হলেন- ১৯ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান রেনিসে বয়সে, ২৩ বছর বয়সী অলরাউন্ডার আকেইরা পিটার্স ও ২৫ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান ফেলিসিয়া ওয়ার্টার্স।

নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন জানিয়েছেন, গত বছরের উদীয়মান নারী ক্রিকেটারকে নিয়ে আয়োজিত ক্যাম্পে এই চার নতুন মুখ নজর কাড়েন। তাই তাদের বিশ্বকাপ দলে জায়গা দেয়া হয়।

ইংল্যান্ডের মাটিতে ২৪ জুন থেকে ২৩ জুলাই বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জুন বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবিয়ান নারী দল। আট দলের টুর্নামেন্টের অপর ছয়টি দল হলো- ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের