,

নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হল আশরাফুলকে

news-image

 

স্পোর্টস ডেস্ক :আশরাফুলকে অধিনায়ক করেই এবার প্রিমিয়ার লিগ শুরু করে করেছিলো কলাবাগান। কিন্তু দলীয় পারফরম্যান্সও ভালো নয় তাদের। ৭ ম্যাচে জয় মাত্র একটি। নেতৃত্বভার তাই সরিয়ে দেওয়া হয়েছে আশরাফুলের কাঁধ থেকে। কলাবাগানকে এখন নেতৃত্ব দিচ্ছেন তুষার ইমরান।

ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গত জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। তবে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি। এরপর ফিরলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। সেখানেও ব্যর্থতা। টানা সাত ম্যাচ পর আজ বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে একাদশেই নাম নেই তাঁর।

এবার প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে ৭ ম্যাচে আশরাফুল করেছেন ৮৮ রান। মোট রানসংখ্যাই সেঞ্চুরি স্পর্শ করেনি! নেই ফিফটিও। সর্বোচ্চ করেছেন ৪৬।

দলের কোচ জালাল আহমেদ চৌধুরী বলছেন, দলের নেতৃত্বে বদল আনা হয়েছে আশরাফুলকে রানে ফেরাতেই, ‘ওকে নির্ভার রাখতে অধিনায়কত্ব তুষারকে দেওয়া হয়েছে। সে যাতে ছন্দ ফিরতে পারে, আমরা সব চেষ্টাই করছি। দুর্ভাগ্য এখনো সেটা সে ফিরে পায়নি।’

গত জাতীয় লিগটাও ভালো যায়নি আশরাফুলের। ঢাকা মহানগরের হয়ে ৫ ম্যাচে ২০.৫০ গড়ে করেছেন ১২৩ রান। সেঞ্চুরি দূরে থাক, একটি ফিফটিও নেই। বাজে খেলায় তাঁকে নির্বাচকেরা পরে রাখেননি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলেও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের