,

রমজানে ৫৫ টাকায় চিনি, ৭০ টাকায় ছোলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আসছে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টিসিবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, মসুর ডাল ৮০ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা ও খেজুর ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে আগামী ১৫ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এবার সারা দেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩০টি, চট্টগ্রামে ১০টি, অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং জেলা শহরগুলোতে দুটি করে ট্রাকের মাধ্যমে খোলাবাজারে পণ্য বিক্রি করা হবে।

এ বছর প্রতি ট্রাকে বরাদ্দ থাকবে চিনি ৩০০ থেকে ৪০০ কেজি, ছোলা ৩০০ থেকে ৪০০ কেজি, মসুর ডাল ২৫০ থেকে ৩০০ কেজি, সয়াবিন তেল ৩০০ থেকে ৪০০ কেজি এবং খেজুর ২০ থেকে ৩০ কেজি। একেকজন চিনি চার কেজি, ছোলা পাঁচ কেজি, মসুর ডাল তিন কেজি, সয়াবিন তেল পাঁচ লিটার ও খেজুর এক কেজি করে কিনতে পারবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের