,

সাইফ কন্যার বিপরীতে সালমানের ভগ্নিপতি!

news-image

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান ও সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার বলিউডে অভিষেক নিয়ে চলছে জোর গুঞ্জন। নানা কারণে গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। এবার শোনা যাচ্ছে, সালমানের সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়, অনেকদিন ধরেই বোন অর্পিতার স্বামী আয়ুশকে সিনেমায় সুযোগ দেওয়ার চেষ্টা করছিলেন সালমান। এবার তার প্রযোজনায় একটি সিনেমার মাধ্যমে আয়ুশকে বলিউডে আনছেন তিনি। পাশাপাশি কয়েকদিন আগে এ সিনেমায় সারাকে নেয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে একটি সুত্রের বরাত দিয়ে লেখা হয়েছে: ‘সারা চিত্রনাট্য শুনেছেন, এটি প্রেমের গল্প। আশা করা হচ্ছে, খুব শিগগির তিনি চুক্তিবদ্ধ হবেন। গুঞ্জন শোনা যাচ্ছিল, করন জোহর সিনেমাটির সহ-প্রযোজক। কিন্তু খবরটি সত্য নয়।’

এর আগে শোনা গিয়েছিল, করন জোহরের প্রযোজনায় স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন সারা। কিন্তু পরবর্তীতে জানা যায়, একাধিক নায়িকা রয়েছে এমন সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে চান না সারা।

এদিকে সারা ও আয়ুশের সিনেমার নাম কী হবে তা নির্ধারণ হয়নি। তবে চলতি বছরের নভেম্বরে সিনেমার কাজ শুরু হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের