,

১০০ কোটি রূপি বেতনের চাকরি পেয়েছিলেন ধোনি!

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতের প্রাক্তন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির চাকরি নেওয়ার খবর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে শোভা পাচ্ছে। মূলত দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দেশের বাইরে পালিয়ে থাকা ললিত মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি ফাঁস করেছেন। ২০১২ সালে ধোনিকে দেওয়া বিতর্কিত এন শ্রীনিবাসনের মালিকানাধীন ইন্ডিয়া সিমেন্ট এর দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারের একটি ছবি ফাঁস করেন মোদি। তিনি সেখানে উল্লেখ করেন ইন্ডিয়া সিমেন্টের দেওয়া প্রস্তাবে রাজি হলে শ্রীনিবাসনের কোম্পানির পক্ষ থেকে বেতনভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ ধোনিকে বছরে প্রায় ১০০ কোটি রূপি দেওয়া হবে।

অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী ইন্ডিয়া সিমেন্টের মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে ধোনিকে। যেখানে তার বেসিক বেতন ধরা হয়েছে ৪৩ হাজার রূপি। তার সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন ২১ হাজার ৯৭০ টাকা। বিশেষ পে দেওয়া হবে ২০ হাজার রূপি। যদি তিনি চেন্নাইতে থাকেন তাহলে বাসাভাড়া বাবদ পাবেন ২০ হাজার ৪০০ রূপি। আরো একটি বিশেষ ভাতা পাবেন ৮ হাজার ৪০০ রূপির। শুধু তাই নয় আরো ৬০ হাজার রূপি পাবেন তিনি। এর সঙ্গে পত্রিকার বিল পাবেন ১৭৫ রূপি।

তবে ধোনি ইন্ডিয়া সিমেন্টে যোগদান করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের