বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বোরো মৌসুমের শুরুতে দেশের চাল ব্যবসায়ীদের কাছ থেকে ধান ও চাল কিনেছে সরকার।

এবার বোরো মৌসুমের ধান কাটার আগেই সরকার আন্তর্জাতিক বাজার থেকে চাল কিনতে যাচ্ছে। এরই মধ্যে ৫০ হাজার টন চাল আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

এরই মধ্যে যাবতীয় প্রস্তুতির পর খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি দরপত্র প্রকাশ করা হয়েছে। সোমবার এই দরপত্র প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, সরকারি গুদামের মজুদ ৩ লাখ মেট্রিক টনে নেমে আসায় এ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ২১ মের মধ্যে খাদ্য অধিদপ্তরে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানিতে আগ্রহী দরদাতাদের প্রস্তাব জমা দিতে হবে।

ওই দরপত্রে চাল আমদানি শুল্কের বিষয়ে কিছু বলা হয়নি। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাময়িকভাবে চাল আমদানি শুল্ক প্রত্যাহারের চিন্তা করছে সরকার।

চলতি অর্থবছরে এই প্রথমবারের মতো সরকারি পর্যায়ে চাল আমদানির উদ্যোগ নেওয়া হল। এই ৫০ হাজার টন চালের মধ্যে ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর এবং ৪০ শতাংশ মোংলা বন্দর দিয়ে আমদানি করা হবে।

সম্প্রতি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘দেশের বার্ষিক চালের চাহিদা প্রায় ৩ কোটি টন। বাংলাদেশে প্রতি বছর ১৫ থেকে ২০ লাখ টন চাল উদ্বৃত্ত থাকে। এবারও চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না।’

কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি গুদামগুলোতে চালের মজুদ ছিল ৩ লাখ ৫ হাজার টন। গত বছর এপ্রিলে মজুদ ছিল সাড়ে ৭ লাখ টনের বেশি চাল।

চালের আমদানি শুল্কের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘কোনো দেশেই নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাধারণত শুল্ক থাকে না। বাংলাদেশেও এক সময় ছিল না। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লাভের আশায় চাল আমদানি করায় শুল্ক আরোপ করা হয়েছিল।’

গত সপ্তাহে চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর কামরুল ইসলাম বলেছিলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে সাময়িকভাবে এ ট্যাক্স উঠিয়ে নেওয়ার প্রস্তাব সরকারের কাছে দিয়েছি। ট্যাক্স কমলে হয়ত মূল্যবৃদ্ধির কারসাজি হ্রাস পাবে।’

চলতি বোরো মৌসুমে ৭ লাখ টন ধান এবং ৮ লাখ টন চাল কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। হাওর অঞ্চলে বন্যার কারণে সেই লক্ষ্য পূরণ নিয়ে সংশয় দেখা দেওয়ায় চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, হাওর অঞ্চলের জেলাগুলোতে বন্যায় প্রায় ৬ লাখ টন ধান নষ্ট হয়েছে। তবে বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবারের বন্যায় ফসলহানির পরিমাণ ২২ লাখ টন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু