,

‘বিএনপি সন্ত্রাস ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সীমিত গণতন্ত্র দেশের জনগণ মেনে নেবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির আসলে ‘গাত্রদাহ’ হচ্ছে। তারা ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস, লুটপাট ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তারা মেনে নিতে পারছে না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে দুস্থ, ভিক্ষুক পুনর্বাবাসন কর্মসূচি ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা।

লুটপাটের জন্য ব্যাংকিং আইন সংশোধন করা হয়েছে – বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, তাদের মুখে লুটপাটের কথা মানায় না। দেশের জনগণ জানে তারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে আরেকটি সরকার গঠন করে কিভাবে লুটপাট করেছিল।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২১৭ জন দুস্থ ও ভিক্ষুকের মধ্যে সেলাই মেশিন, গরু, ছাগল ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে