,

৫৭ধারার দুই মামলা সাংবাদিক কারাগারে !

news-image

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় আইসিটি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মেজবাউল হক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই সাংবাদিক হলেন- বাংলাভিশন, বিডি নিউজ ২৪ ও বণিক বার্তার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত দপ্তর সম্পাদক হাসান আলী, স্থানীয় কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য আসলাম আলী।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ মার্চ দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অফিসে কর্মরত অবস্থায় যমুনা টেলিভিশন ও দৈনিক মানবকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানা, বাংলা ভিশন-বণিক বার্তা ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম’র কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী এবং কুষ্টিয়া স্থানীয় দৈনিক কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলীকে থানায় নিয়ে এসে প্রায় দুই ঘন্টারও বেশি সময় আটকে রাখে।
পরবর্তীতে আটক তিন গণমাধ্যমকর্মীকে পুলিশ ছেড়ে দেয়। ছেড়ে দেয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়। জানা যায়, একটি ফেসবুক আইডি থেকে এক ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। ওই আইডির বিষয়ে তদন্ত না করেই গণমাধ্যমকর্মীদের স্পর্শকাতর এই মামলার আসামি করা হয়েছে। পুলিশের ভাষ্য, মিরাজুল ইসলাম মিরাজ নামের এক চা দোকানের কর্মচারীর স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিকদের এই মামলার আসামি করা হয়েছে। এ মামলায় গত ১১ এপ্রিল হাইকোর্ট থেকে সাংবাদিক হাসান আলী ও আসলাম আলী চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত জামিন না মঞ্জুর করে দুই সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে তিন গণমাধ্যমকর্মীকে এই মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে