,

ব্রাহ্মণবাড়িয়া সেপটিক ট্যাংকি থেকে বৃদ্ধ কবিরাজের লাশ উদ্ধার, আটক ৩

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া  : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার এলাকায় সেপটিক ট্যাংকি থেকে রহিম ফকির (৭০) নামে এক বৃদ্ধ কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ॥ গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে কাজীপাড়ার মৌলভীহাটির মিশু নিবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ, এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ । ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সকালে মিশু নিবাসের বাসিন্দা রফিকউল্লাহ তার অফিসে গিয়ে সেপটিক ট্যাংিকিতে লাশ রয়েছে বলে জানায়। পরে পুলিশ লাশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতাল মর্গে পাঠিয়েছে। রফিউল্লাহর বরাত দিতে পুলিশ সুপার আরো জানান, রফিকউল্লাহর স্ত্রী শারমিন আক্তারের দূর সম্পর্কের চাচা রহিম ফকির তাদের বাসায় নিয়মিত যাতায়াত করত। গত রবিবার রফিকউল্লাহ বাসায় না থাকার সময়ে রহিম ফকির তাদের বাসায় আসে। সে সময় তিন যুবক তার পিছু নিয়ে বাসায় আসে এবং শারমিন আক্তারকে অবরুদ্ধ করে রহিম ফকিরকে খুন করে লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে যায়। তারা ভয়ে গত দুদনি পুলিশকে জানায়নি বলেও জানান পুলিশ সুপার। এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা