,

সাবেক এমপি আজিজসহ ছয়জনের রায় যেকোনো দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

দুদিনব্যাপী যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও শেখ মোশফেক কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম ও মো. শাহিনুর ইসলাম।

অন্য আসামিরা হলেন মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আবদুর রহিম মিঞা (৬২)। এর মধ্যে মো. আবদুল লতিফ কারাগারে। বাকিরা পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আজিজসহ গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

একই বছরের ২৩ নভেম্বর প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে মাত্র একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে অন্যদের পলাতক দেখিয়েই আদালতে মামলার বিচারিক কাজ শুরু হয়। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে গঠিত গাইবান্ধা এলাকায় ধর্ষণ, হত্যা, নির্যাতন এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় সদস্য আবদুল আজিজ মিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের অধীনে জামায়াত থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে