,

কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যে জাকার্তা গভর্নরের কারাদণ্ড

news-image

নিউজ ডেস্ক : কোরআন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিদায়ী গভর্নর বাসুকি চাহাইয়া পুরানামাকে (এহক) দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

তবে বিষয়টিকে ইন্দোনেশিয়ার ধর্মীয় সহনশীলতার একটি পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।

গত এপ্রিলে এহকের আইনজীবীরা ধর্ম অবমাননার অভিযোগ থেকে তাকে রেহাই দেয়ার আবেদন করেছিল। তবে বিচারকরা এ আবেদন বাতিল করে দেন।

এদিকে গভর্নর এহক নিজেকে নির্দোষ দাবি করেছেন।

দেশটির ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চীনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে খ্রিস্টান ধর্মাবলম্বী পুরানামা যিনি ‘এহক’ নামে বেশি পরিচিত তিনি গভর্নর নির্বাচিত হন।

গত নভেম্বরে এহক কোরআনের একটি আয়াত উল্লেখ করে মুসলিম ভোটারদের অমুসলিম প্রার্থী হিসেবে তাকে ভোট দেয়ার আহ্বান জানান। ওই সময় তার এ মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে যায়।

তার মন্তব্যের প্রতিবাদে ইন্দোনেশিয়ান মুসলিমরা রাস্তায় নেমে আসেন এবং তার শাস্তি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা