,

আফগানিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে আবারও কেঁপে উঠল সন্ত্রাস জর্জরিত আফগানিস্তান। মঙ্গলবার সকালে পরওয়ান প্রদেশের একটি মাদ্রাসায় বিস্ফোরণটি ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে পরওয়ান উলেমা কাউন্সিলের প্রধান আব্দুল রহিম শাহ হানাফি-সহ নয় জনের। আহত বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, বোমাটি ক্লাসরুমের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। তারপর ছাত্ররা প্রবেশ করলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। ইতিমধ্যে এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

যদিও এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। বিস্ফোরণটির পেছনে তালিবান জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই আফগানিস্তানে চরম যুদ্ধের ডাক দিয়েছিল তালিবান জঙ্গিগোষ্ঠী৷ ‘স্প্রিং অফেনসিভ’ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছিল তারা৷ এই যুদ্ধে আফগান সেনা ও ন্যাটো সৈন্যদের উপর ভয়ানক হামলা চালানো হবে বলে ঘোষণা করেছিল তালিবান৷ জঙ্গিগোষ্ঠীটি ওই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন মনসৌরি’৷ ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালিবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছিল তালিবান৷

প্রসঙ্গত, এপ্রিলে আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল তালিবান। ওই হামলায় মৃত্যু হয় ১৫০ আফগান সেনার৷ হামলার সময় ওই সেনাঘাঁটিতে ছিলেন বেশ কয়েকজন ন্যাটো উপদেষ্টা৷ জঙ্গিদের বিরুদ্ধে আফগান সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে তাদের নিযুক্ত করা হয়েছিল৷ এই মুহূর্তে আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে প্রায় ৮,৪০০ মার্কিন সেনা ও ৫০০০ ন্যাটো সৈন্য। উল্লেখ্য, এপ্রিলের শুরুতেই আইএস জঙ্গিদের নিশানা করে আফগানিস্তানে বিশ্বের সবথেকে বড় অ-পারমানবিক বোমার হামলা চালায় আমেরিকা৷ ওই হামলায় মারা পরে প্রায় ১০০ জন আইএস জঙ্গি। সূত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে