বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছাত্রীকে ধর্ষণ: সাফাতের বাড়িতে পুলিশের অভিযান

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রাজধানীর বনানীতে দ্যা রেইন ট্রি নামের হোটেলে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ এই অভিযান চালায়। তাকে না পেয়ে তার বাবা ব্যবসায়ী দিলদার হোসেন সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার ওসি (তদন্ত) আবদুল মতিন। তিনি জানান, বেলা ১১টার দিকে গুলশানের ৬২ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে সাফাতকে পাওয়া যায়নি। তার বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অভিযোগ উঠেছে গত ২৮ মার্চ বনানীর ২৭ নম্বর রোডের কে ব্লকের ৪৯ নম্বর ‘দি রেইনট্রি’ হোটেলের একটি কক্ষে সারারাত দু্ই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ। ১ মাস পর গত ৪ মে ওই দুই তরুণীর একজন এ ঘটনায় থানায় অভিযোগ করেন।

এরপর ২ দিন টালবাহানা শেষে গত শনিবার মামলা নেয় পুলিশ। মামলায় ৫ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- সাফাত আহমেদ, একুশে টেলিভিশনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাইম আশরাফ, পিয়াকো রেস্টুরেন্টের মালিক সাদনান সাকিফ, সাফাত আহমেদের দেহরক্ষী ও তার গাড়িচালক। গত ৬ মে এ ঘটনায় ভুক্তভোগী দুই ছাত্রী থানায় মামলা করেন। পরে ৭ মে রবিবার দুই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়।

এদিকে অভিযোগ উঠেছে, এই মামলায় আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের আটক করছে না। ভুক্তভোগী দুই ছাত্রী অভিযোগ করেছেন, নানাভাবে পুলিশ তাদের হয়রানি করছে।

ওদিকে থানায় মামলা দায়েরের পর আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করেনি। এ নিয়ে গণমাধ্যমে লেখালেখির পর সোমবার থেকে পুলিশ নড়েচড়ে বসে। আর ওই পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু