,

শত্রুর উপর ‘মারাত্মক আঘাত’ হানার অনুশীলনে আমেরিকা!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :উত্তেজনার মুহূর্তেই আমেরিকা এবং জর্দান বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করে দিল। ‘এগার লায়ন’ নামের এই মহড়ায় ২০ দেশের সাত হাজার চারশ’র বেশি সেনা অংশ নিচ্ছে। মার্কিন এবং জর্দানের কর্মকর্তরা দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের হুমকির মুখে দেশ দু’টির মধ্যে সহযোগিতা জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন জর্দান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল খালিদ আশ-শারা।

এদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল বিল হিকম্যান বলেছেন, চলতি বছরের মহড়া এই যাবৎকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে জটিল।

চলতি বছরের মহড়ায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হবে গ্লোবাল স্ট্রাইক মিশন বা বিশ্বের অন্যত্র আঘাত হানার অনুশীলন। এতে পরমাণু বোমাবহনে সক্ষম মার্কিন বিমানবাহিনীর দু’টি কৌশলগত বোমারু বিমান বি-১বি অংশ নেবে। সীমান্ত নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং কমান্ড ও কন্ট্রোল মিশন এই মহড়ার অন্যতম অনুশীলনের বিষয় বলেও জানানো হয়েছে। মহড়ায় যেসব দেশ অংশ নিচ্ছে তার মধ্যে ব্রিটেনে, জাপান, কেনিয়া ও সৌদি আরব রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা