,

৩০ মিনিট পর সচল ফেসবুক, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীর বিভিন্ন স্থানে একই সময়ে মঙ্গলবার অচল হয়ে পড়া ফেসবুক প্রায় ৩০ মিনিট পর সচল হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, কারিগরি ক্রটির কারণে মঙ্গলবার সকালে বিভিন্ন দেশের বেশ কিছু ব্যবহারকারী ফেসবুকে লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন। আমরা ইতোমধ্যে এ সমস্যার সমাধান করেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে ঠিক কতজন ব্যবহারকারী এই সমস্যায় পড়েছিলেন তা জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

সকালে অনেক ফেসবুক ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি মেসেঞ্জারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেননি। এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উত্তর আমেরিকার নাগরিকরা সকালে তাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। বাংলাদেশেও অনেক ব্যবহারকারী সকালে ফেসবুকে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা