,

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবার শীর্ষে রকিবুল

news-image

লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সবার শীর্ষে এখন রকিবুল হাসান। সোমবার বিকেএসপিতে দুই চিরপ্রতিদ্বন্ধী আবাহনী- মোহামেডান উত্তেজনাকর ম্যাচে তিনটি সেঞ্চুরি হয়েছে। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে জাতীয় ক্রিকেট দলের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল খেলেছেন ১৯০ রানের এক ঝলমলে ইনিংস।
চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ঐতিহ্যবাহী দুই ক্লাব। ম্যাচে প্রথম ইনিংসে আবাহনীর দুই টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন। এরপর মোহামেডানের হয়ে তাদেরকে ছাড়িয়ে গেছেন রকিবুল।
শুধু তাদের কেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংস ছিল তামিম ইকবালের ১৫৭ রানের, সোমবার সেই ইনিংসটা ছাড়িয়ে রকিবুল খেলেছেন ১৯০ রানের ইনিংস। আফসোস কেবল মাত্র ১০ রানের জন্য পাননি ডাবল সেঞ্চুরির দেখা! মোহামেডান অধিনায়ক ১৩৮ বলে ১৯০ রানের এ অসাধারণ ইনিংসটি সাজিয়েছেন ১৭ চার ও ১০ ছক্কায়। এর আগে ৬২ বলে পূরণ করা তার ঝড়ো সেঞ্চুরিটি সাজিয়েছেন ৮ বাউন্ডারি ও ৭ ছক্কায়।
এর আগে টসে জিতে আগে ব্যাটিং করা আবাহনী নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে ৩৬৬ রানের বিশাল স্কোর দাঁড় করায়।
আবাহনীর লিটন কুমার দাস শুরু থেকেই মোহামেডানের বোলারদের ওপর চড়াও হন । ১০৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় তিনি তুলে নেন চলতি মৌসুমের প্রথম সেঞ্চুরি। মোহামেডানের অনিয়মিত বোলার শামসুর রহমানের বলে আউট হওয়ার আগে ১৩৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। আউট হওয়ার আগে নাজমুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি ১০৯ রানের জুটি গড়ে দিয়ে যান।
সেঞ্চুরি উদযাপন করেছেন লিটন ও নাজমুল তবে এই সঙ্গীকে হারিয়েও চুপসে যাননি নাজমুল। চলতি মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি। এর আগে এই মৌসুমেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তরুণ এই ব্যাটসম্যান। ওই ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। কামরুল ইসলাম রাব্বির বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৩ চার ও ৬ ছক্কায় তিনি ১১০ রানের ইনিংস খেলেছেন। আর সেই লিটন-নাজমুলের ব্যাটেই ৩৬৬ রানের বড় সংগ্রহ পায় আবাহনী।
পাহাড় সমান লক্ষ্যের পেছনে ছুটতে নেমে অধিনায়ক রকিবুলের অসাধারণ এক ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মোহামেডান। কিন্তু রকিবুলের মহাকাব্যিক ইনিংসের পরেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২৭ রানে হেরেছে মোহামেডান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের