,

পারিশ্রমিক বাড়িয়েছেন প্রভাস

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের নতুন হার্টথ্রব নায়ক প্রভাস। বাহুবলি সিনেমা তাকে এনে দিয়েছে তারকাখ্যাতি। তার জনপ্রিয়তা দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে।

এদিকে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়েছে। এতে নির্মাতারাই যে শুধু লাভবান হয়েছেন তা কিন্তু নয়। এ সিনেমার নায়ক প্রভাসেরও দাম বেড়েছে। নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এ অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রভাস তার পারিশ্রমিক ৫ কোটি রুপি বাড়িয়েছেন। এ অভিনেতা মনে করছেন, পাঁচ বছর একটি সিনেমার পেছনে ব্যয় করেছেন এবং তা ব্লকবাস্টার হিট হয়েছে সেদিক থেকে বিচার করলে তিনি যে সম্মানি দাবি করছেন তা নায্য।’

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, বাহুবলি সিনেমার জন্য ২০-২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন প্রভাস। এখন থেকে সিনেমা প্রতি ৩০ কোটি রুপি চাইবেন তিনি। যদি তা হয় তাহলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন হবেন এ অভিনেতা।

জানা যায়, বাহুবলি সিনেমার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। ২৮ কোটি রুপি পেয়েছেন তিনি। দ্বিতীয়তে রয়েছেন প্রভাস। ১৫ কোটি রুপি পেয়েছেন রানা দাগ্গুবতি। এ ছাড়া ৫ কোটি রুপি করে পেয়েছেন আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। শিবগামী চরিত্রে অভিনয় করেছেন রামায়া কৃষ্ণা তিনি পেয়েছেন ২.৫ কোটি রুপি। কাটাপ্পা চরিত্রে অভিনয় করে সত্যরাজ পেয়েছেন ২ কোটি রুপি।

বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এটি। সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। সিনেমাটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের