বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের ‘থাগস অব হিন্দুস্তান’ স্থগিত

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তার অন্যান্য সিনেমার মতো পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান নিয়েও গোপনীয়তা বজায় রেখেছেন তিনি। তবে সিক্রেট সুপারস্টার সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে আমির জানিয়েছিলেন, ভারত স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের বিরুদ্ধে একটি গোষ্ঠীর ধ্বংসযজ্ঞের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প তৈরি হয়েছে।

এদিকে প্রোডাকশন হাউসের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে যে যুদ্ধ দেখানো হবে তা ভারতীয় সিনেমার ইতিহাসে আগে দেখা যায়নি। থাগস অব হিন্দুস্তান সিনেমায় বেশ কয়েকটি যুদ্ধের দৃশ্য রয়েছে। এর মধ্যে সমুদ্র যুদ্ধেরও দৃশ্য রয়েছে যেমনটা পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান সিনেমায় দেখা গেছে। এ ছাড়া ভারতের স্বাধীনতার আগের ঘটনা হওয়ায় সিনেমায় কয়েকটি তলোয়ার দৃশ্যও রয়েছে। এদিকে সম্প্রতি বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি মুক্তির পর দর্শকদের চাহিদার অনেক পরিবর্তন হয়েছে, তাই নির্মাতারা তাদের সিনেমা বড় পরিসরে নির্মাণ করতে চাইছেন।

সূত্র আরো জানিয়েছে, উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে, প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এবং অভিনেতা আমির খান আপাতত থাগস অব হিন্দুস্তান সিনেমার কাজ স্থগিত রাখার চিন্তা করেছেন। কারণ তারা চিত্রনাট্য নিয়ে আরো কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বড় ধরনের সিনেমা তৈরি করতে চাইছেন। শুধু তাই নয়, সিনেমাটির ফাইট সিক্যুয়েন্সের জন্য আন্তর্জাতিক টিমকে দায়িত্ব দেয়া হয়েছে।

আমির খানের পাশাপাশি থাগস অব হিন্দুস্তান সিনেমায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও ফাতিমা সানা শেখ। সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা