,

বিমান উড়ছে, ঘুমাচ্ছেন পাইলট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) এক পাইলট তার বিমানের ৩০৫ যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলে দিব্যি ঘুমিয়ে পড়েন।

পাকিস্তান থেকে লন্ডনগামী বিমানটি ইসলামাবাদ থেকে উড্ডয়নের কিছু সময় পর এর জ্যেষ্ঠ পাইলট বিজনেস ক্লাসে গিয়ে কম্বল গায়ে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হন।

এপ্রিল মাসের ২৬ তারিখের ঘটনা এটি। অভিযোগকারী যাত্রীরা জানিয়েছেন, ইসলামাবাদ থেকে উড়াল দেওয়ার কিছু সময় পর একজন শিক্ষানবীশ পাইলটের হাতে বিমানের নিয়ন্ত্রণ তুলে দিয়ে বিজনেস ক্লাসের আসনে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা ঘুমিয়ে ছিলেন জ্যেষ্ঠ পাইলট আমির আখতার হাশমি।

পাইলট ঘুমিয়ে পড়ার পর এক যাত্রী এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ওই যাত্রী পাইলট ও বিমানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

প্রথম দিকে অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গড়িমসি করছিল পিআইএ। কিন্তু পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে নড়েচড়ে বসে পিআইএ প্রশাসন।

উল্লেখ্য, পাইলট আমির আখতার হাশমি পাকিস্তান এয়ার লাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। এটি পাকিস্তানি পাইলটদের খুবই প্রভাবশালী সংস্থা। ফলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া পিআইএর জন্য কঠিন ছিল।

পিআইএর মুখপাত্র দানিয়াল গিলানি জানিয়েছেন, উড্ডয়ন দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাশমিকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

২৬ এপ্রিল লন্ডনগামী ফ্লাইটের দায়িত্বে ছিলেন হাশমি ও ফার্স্ট অফিসার আলী হাসান ইয়াজদানি। আরেকজন ফার্স্ট অফিসার মোহাম্মদ আসাদ আলী ওই সময় ককপিটে ছিলেন, যিনি শিক্ষানবীশ পাইলট।

শিক্ষানবীশ পাইলটদের প্রশিক্ষণ দেওয়া বাবদ মাসে এক লাখ পাকিস্তানি রুপি সম্মানি পান হাশমি। ওই দিনও আসাদ আলীকে সম্ভবত প্রশিক্ষণে রেখেছিলেন তিনি। কিন্তু দায়িত্ব পালন না করে তিনি ঘুমিয়ে পড়েন।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের