,

সৌদি আরবে হামলার হুমকি ইরানের

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো বোকামি করলে পবিত্র নগরী মক্কা ও মদিনা বাদ দিয়ে গোটা সৌদি আরবে হামলা চালানো হবে।

সৌদি উপ যুবরাজ প্রিন্স মোহাম্মাদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ ইরানে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করার পর রোববার প্রতিক্রিয়ায় জেনারেল দেহকান এ সতর্কবাণী উচ্চারণ করেন।

প্রিন্স সালমান বলেছিলেন, রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ হলে তা হবে ইরানের মাটিতে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সৌদি আরবের পরিবর্তে যুদ্ধটা যেন ইরানে হয়।’

লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মানারে প্রচারিত সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সৌদি আরব যদি বোকার মতো কিছু করে বসে তাহলে মক্কা ও মদিনা ছাড়া সে দেশের কোনো জায়গায় হামলা চালাতে আমরা বাদ রাখব না।’

ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এই প্রসঙ্গ উল্লেখ করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তারা মনে করে তাদের বিমান বাহিনী আছে বলে তারা কিছু একটা করতে পারবে।’ কিন্তু ইরানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি সতর্ক করে দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের