,

নিষেধাজ্ঞায় পাল্লা দিয়ে পণ্য উৎপাদন বাড়াচ্ছে উত্তর কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের নিষেধাজ্ঞার মাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞায় কাবু না হয়ে পাল্লা দিয়ে দেশীয় পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনকেও দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। চীন ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে সরে আসতে বলেছে। তবে উত্তর কোরিয়া তাদের মিত্রকে পাল্টা হুমকি দিয়ে এ ব্যাপারে নাক না গলানোর পরামর্শ দিয়েছে।

উত্তর কোরিয়ার বাজারের অধিকাংশ পণ্যই চীনের তৈরি। সম্প্রতি দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি ছোট দলকে পিয়ংইয়ং সফরের সুযোগ দিয়েছিল দেশটির সরকার। ব্যবসায়ীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজর ফ্লেভারের টুথপেস্ট থেকে শুরু করে চারকলের ফেসমাস্ক ও মোটরসাইকেল সবই নিজেরা উৎপাদন করছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যের উৎপাদনের ওপর জোর দেওয়া হয়। এর আগে দেশটি চীনের পণ্যের ওপর বহুলাংশে নির্ভরশীল। ভবিষ্যতের নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে মুদ্রার অবমূল্যায়ন ও আত্মনির্ভরশীল আদর্শকে সামনে রেখে দেশীয় পণ্যের উৎপাদনের ওপর জোর দেন কিম জং উন।

তবে ঠিক কী পরিমাণ পণ্য উত্তর কোরিয়া উৎপাদন করছে তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। এছাড়া চীন ও মালয়েশিয়া দেশটিতে কী পরিমাণ পণ্য রপ্তানি করে তাও জানা যায়নি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় উত্তর কোরিয়ায় তাদের রপ্তানি পণ্যের বিষয়ে কোনো ধরণের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত মাসে রয়টার্সের একটি টিম উত্তর কোরিয়া সফরের সুযোগ পেয়েছিল। মুদি দোকানগুলোতে ঘুরে সাংবাদিকরা দেখতে পেয়েছেন, স্থানীয়ভাবে উৎপাদিত বিস্কুট, পানীয়, টিনজাত কফি, মদ, কসমেটিকস, বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য সবই উত্তর কোরিয়ার নিজেদের উৎপাদিত।

একটি দোকানের সহকারী বিক্রেতা রিহ কিয়ং সুক বলেন, ‘নতুন কারখানা চালু হয়েছে, ব্র্যান্ডিং, প্যাকেজিং ও আমাদের খাদ্যপণ্যের উপাদন সবকিছুরই মান বৃদ্ধি পেয়েছে।’

শারীরিক কসরৎ বিদ্যার শিক্ষক কিম চুল উং বলেন, ‘অন্য দেশের তুলনায় উত্তর কোরিয়ায় উৎপাদিত জুসে আমি আসল ফলের স্বাদ পাই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের