,

বিএনপির অস্তিত্ব টিকে আছে মিডিয়ার মাধ্যমে : হানিফ

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : সরকার বিএনপিকে নিয়ে আতঙ্কগ্রস্ত মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সবাই জানে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব টিকে আছে মিডিয়ার মাধ্যমে। যে দলটির অস্তিত্ব মিডিয়ার মাধ্যমে সেই দলকে নিয়ে আতঙ্কিত হওয়ার সংগঠন আওয়ামী লীগ নয়। সরকারও সেটা নিয়ে ভাবে না।’

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের ১৬ কোটি মানুষকে নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। কোন রাজনৈতিক দল কী বললো এটা এখন ভাবনার বিষয় নয়।’

এরশাদের নতুন দল গঠন সম্পর্কে হানিফ বলেন, ‘একটা রাজনৈতিক দলের অনেক লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। তাদের রাজনৈতিক কৌশলও থাকে। এরশাদ সাহেব কোন কৌশলে রাজনীতি করছেন তা উনি ভালো বলতে পারবেন।’

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা