,

বিশেষ বাহিনীর অভিযানে আফগান আইএস প্রধান নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তথাকথিত ইসলামিক স্টেট- আইএস জঙ্গি গোষ্ঠীর প্রধান আবদুল হাসিব এক অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ও আফগান কর্মকর্তারা।

মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দেশটির পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ১০ দিন আগে তার মৃত্যু হয়। গত মার্চে কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলার জন্য হাসিবকে দায়ী করা হচ্ছিলো। ভয়াবহ ওই হামলায় সেসময় অন্তত ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

এর আগে গতমাসে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছিলো, হাসিব সম্ভবত মার্কিন এবং আফগান বিশেষ বাহিনীর এক অভিযানে নিহত হয়েছে। যদিও তখন এর সত্যতা জানাতে ব্যর্থ হয়েছিলো আফগানিস্তানের সরকারী কর্মকর্তারা।

গত ১৩ এপ্রিল নাঙ্গারহার প্রদেশে আইএসের সন্দেহজনক অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘অপারমাণবিক বোমা’ হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। পরবর্তীতে ওই হামলায় দুই মার্কিন সেনা নিহতের খবর জানায় পেন্টাগন। ওই একই অভিযানে আবদুল হাসিবের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে, এখন পর্যন্ত আইএসের পক্ষ থেকে হাসিবের মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা