,

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের অধিনায়ক সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১২ মে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগাররা। কিন্ত এ ম্যাচে টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফির পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

মূলত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না মাশরাফির।

ত্রি-দেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১২ মে থেকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ১০ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা