,

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের এই সময় নির্ধারণ করা হয়। এই অফিস সময়ের মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

এ সময়সূচি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে সুপ্রিমকোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে।

সাধারণত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরকারি অফিসে কার্যক্রম চললেও রোজার সময় ইফতারের কথা মাথায় রেখে কর্মীদের বাড়ি ফেরার সুবিধার জন্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ২৭-২৮ তারিখে পবিত্র রমজান শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের