,

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে রোহিত-সামি

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সোমবার এই দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ইনজুরি কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ সামি।

এদের মধ্যে গত বছরের অক্টোবরের পর থেকে রোহিত কোনো ওয়ানডে খেলেননি। আর ২০১৫ সালের বিশ্বকাপে ইনজুরিতে পড়ার পর থেকেই দলের বাইরে সামি।

আগামী ১ জুন ইংল্যান্ডে বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম আসর শুরু হবে। যথারীতি ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

এছাড়া দীর্ঘদিন দলে উপেক্ষিত থাকার পর ফেরা যুবরাজ সিং এবং ইনজুরিতে আইপিএল খেলতে না পারা স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকেও দলে রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার সময়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বাকি সাত দেশ দল ঘোষণা করলেও বিষয়টি ঝুলিয়ে রেখেছিল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলবে কিনা, তা নিয়েই দেখা দিয়েছিল ঘোর অনিশ্চয়তা। নতুন আর্থিক মডেল ও ‘তিন মোড়ল’ প্রশ্নে আইসিসির সর্বশেষ বোর্ড সভায় শোচনীয় হারের পর চ্যাম্পিয়ন্স ট্রুফিকে দর কষাকষির মাধ্যম বানাতে চেয়েছিল তারা।

আইসিসিতে নিজেদের লভ্যাংশ ভাগের হিসাবে না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের হুমকি দিয়েছিল ভারত।

ভারত
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেদার যাদব, মানিশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডে, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জসপ্রিত বুমরা, আজিঙ্কা রাহানে, বরীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে