,

সুন্দরবনের গাছ পাচার : ৩ বন কর্মকর্তাসহ ১২ জন বরখাস্ত

news-image

বাগেরহাট প্রতিনিধি : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুন্দরী গাছ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বন কর্মকর্তাসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার(০৮ মে) তাদের বিরুদ্ধে এই বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছে বলেন, সম্প্রতি গাছ পাচারের পৃথক ঘটনায় দুটি কমিটি গঠন করা হয়। তাদের প্রতিবেদনে এই ১২ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গাছ পাচারের ঘটনায় গঠিত একটি কমিটির প্রধান ছিলেন খুলনা অঞ্চলের উপবনসংরক্ষক বশিরুল আল মামুন। আর অন্য কমিটির প্রধান ছিলেন শরণখোলা রেঞ্জের বন সংরক্ষক মোহাম্মদ হোসেন।

কমিটির প্রধানরা গত ৪ মে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরীর কাছে প্রতিবেদন দাখিল করেন। তার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন, সুন্দরবনের জোংড়া কাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ, শরণখোলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন ও সহকারী বন কর্মকর্তা মোশাররেফ হোসেনসহ ৪ বনরক্ষী ও ৫ বোটম্যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা