,

‘সুপ্রিম কোর্ট থেকে গণভবন-বঙ্গভবনের দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শহর ঢাকা। এই শহরের সুপ্রিম কোর্ট থেকে গণভবন অথবা বঙ্গভবনের দূরত্ব কয়েক লক্ষ কিলোমিটার। আড়াই বছরেও যেহেতু এই দূরত্ব পাড়ি দেয়া সম্ভব হয়নি। আড়াই হাজার বছরেও তা পাড়ি দেয়া সম্ভব হবে না।’

আজ সোমবার সকালে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট দাখিল না করে উল্টো আবারও সময় আবেদনের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আড়াই বছরে এখান থেকে ওইখানে ফাইল চালাচালির সময় লেগেছে, কিন্তু গেজেট জারি করা সম্ভব হয়নি। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এ বিষয়ে আইন করার জন্য।

গত ৪ এপ্রিল বিধিমালার গেজেট জারি করে ৮ মে’র মধ্যে আপিল বিভাগে দাখিল করার জন্য সরকারকে সময় দিয়েছিল আপিল বিভাগ। কিন্তু আজ সোমবার সকালে অ্যাটর্নি জেনারেল গেজেট দাখিল না করে আবারও দুই সপ্তাহ সময় চান। আবেদনের পাঁচটি কপি আপিল বিভাগের পাঁচজন বিচারপতির কাছে পেশ করেন।

পরে প্রধান বিচারপতি সরকারকে এক সপ্তাহ সময় দেন। কিন্তু এটর্নি জেনারেল বলেন, আমার এক সপ্তাহ সময়ে হবে না। নাহলে আমাকে আবারও সময় চেয়ে আদালতে দাঁড়াতে হবে। এরপর প্রধান বিচারপতি এক সপ্তাহ সময় দিয়ে শুনানি মুলতবি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা