,

চীন সফরের জন্য মমতাকে ছাড়পত্র দেননি মোদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে কেন্দ্রের সাথে রাজ্যের রাজনীতি নিয়ে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের শুরু থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে তিক্ততা লেগে আছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অন্যদিকে, সম্প্রতি তিব্বতের ধর্মগুরু দালাই লামার ভারতের অরুণাচল প্রদেশ সফর ও চীন অরুণাচল প্রদেশের ছয়টি জায়গার নাম নতুন করে দেওয়া নিয়ে ভারত-চীন দ্বন্দ্বও এখন তুঙ্গে।

ভারত-চীনের সাম্প্রতিক এমন দ্বন্দ্বের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চীনে যাওয়ার ছাড়পত্র দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের বিদেশ সফরে যেতে হলে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র লাগে। প্রথমে মমতাকে ছাড়পত্র দেয়ার সবুজ সংকেত দিলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তা দেয়নি। ফলে চীনের আনুষ্ঠানিক আমন্ত্রণ সত্বেও দেশটিতে যেতে পারবেন না মমতা।

৭ মে রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে কলকাতার আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের বাতাবরণে প্রধানমন্ত্রী চাইছেন না, কোনো মন্ত্রী এই মুহূর্তে চীন সফরে যান।’

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ শীর্ষক মেগা প্রকল্পের সম্মেলনে যাওয়ার আমন্ত্রণও প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। এ ছাড়া ১৪ মে নয়া দিল্লিতে ভারত-রাশিয়া-চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও আসছেন না চীনের পররাষ্ট্রমন্ত্রী।

মমতাকে প্রাথমিকভাবে কুনমিং সফরের আমন্ত্রণ জানানো হলে তাতে রাজি ছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু অরুণাচল প্রদেশে দালাই লামার সফরের পর রীতিমতো হুমকি দিতে শুরু করে চীন। এ ছাড়া অরুণাচলের ছয়টি এলাকার নতুন নামকরণ, ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’-এর মাধ্যমে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে আর্থিক করিডোর তৈরির মতো একের পর এক ঘটনায় ক্ষুব্ধ ভারত সরকার।

ভারতের গণমাধ্যমের খবরে আরও বলা হয়, কেন্দ্রের আশংকা ছিল টালমাটাল এই দ্বিপক্ষীয় পরিস্থিতিতে মমতাকে নিয়ে গিয়ে কোনো ফাঁদে ফেলতে পারে চীন। সীমান্তবর্তী রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের গুরুত্ব যথেষ্ট। কেন্দ্রীয় গোয়েন্দারাও মনে করেন, এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। মমতা নিজেও এ সম্পর্কে সচেতন। তাই এই ছাড়পত্র না পাওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রবিরোধী কোনো রাজনীতি করতে চাননি মমতা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে