,

জুটিবদ্ধ ঐশ্বরিয়া-চিরঞ্জীবী

news-image

 

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। ১০ বছর পর ‘কয়েদি নম্বর ১৫০’শিরোনামের সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেছেন তিনি। এটি তামিল ‘কাথি’ সিনেমার রিমেইক। সিনেমাটি গত ১১ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির পর ভক্ত ও সমালোচকদের যেমন প্রশংসা কুড়িয়েছেন তেমনি বক্স অফিসে ১৬১ কোটি রুপি আয় করে সিনেমাটি। এসবই এখন পুরোনো খবর।

নতুন খবর হলো- মেগাস্টার চিরঞ্জীবী এবার বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। এ সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় প্রথম অভিনয় করবেন ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া ছাড়াও এতে অক্ষয় কুমার একটি গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। যদিও অক্ষয় তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেননি।

উয়ালওয়াদা নরসীম রেড্ডির জীবনী নিয়ে নির্মিত হবে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। নরসীম ভারতের প্রথম স্বাধীন মুক্তিযোদ্ধাদের একজন। ১৮৪৭ সালের ২২ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সিনেমাটি পরিচালনা করবেন সুরেন রেড্ডি। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা