,

স্মিথের ব্যাটে বৃথা গেল আমলার সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : এক আইপিএল মৌসুমে দুটি সেঞ্চুরি করা তৃতীয় খেলোয়াড় হলেন হাশিম আমলা। কিন্তু ১১ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের ষষ্ঠ হার এড়াতে যথেষ্ট ছিল না তার দুর্দান্ত ইনিংসটি। ডোয়াইন স্মিথের ঝোড়ো ইনিংসে তাদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে গুজরাট লায়ন্স।

১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই থাকল পাঞ্জাব। চতুর্থ দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্টের। আর নিজেদের চতুর্থ জয়ে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে গুজরাট।

এবারের আসরে আমলার প্রথম সেঞ্চুরি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেটাও বিফলে গিয়েছিল, পাঞ্জাব ১৯৮ রান করেও প্রতিপক্ষকে আটকে দিতে পারেনি। রবিবার প্রোটিয়া তারকার সেঞ্চুরির রাতে গুজরাটের বিপক্ষেও ৩ উইকেটে ১৮৯ রান করে সফল হয়নি পাঞ্জাব।

৫৯ বলে ৮ চার ও ৫ ছয়ে সেঞ্চুরি করেন আমলা। শন মার্শের (৫৮) সঙ্গে ১২৫ রানের জুটি গড়েন তিনি। ইনিংসের এক বল বাকি থাকতে ১০৪ রানে আউট হন আমলা। তার ৬০ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৫ ছয়।

লক্ষ্য বড় হওয়ায় শুরু থেকে ঝড় তোলে গুজরাট। ইশান কিষাণের সঙ্গে ৯১ রানের জুটি গড়েন স্মিথ। ৩৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৭৪ রান করেন তিনি। স্মিথের দেখানো পথে সুরেশ রায়না ও দিনেশ কার্তিক ছোটখাটো ঝড় তোলেন। রায়না ২৫ বলে ৩৯ রানে আউট হলেও ২৩ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন কার্তিক। ১৯.৪ ওভারে ৪ উইকেটে ১৯২ রান করে গুজরাট। সূত্র- ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের