,

পরকীয়ায় লিপ্ত স্বামীকে উচিত শিক্ষা দিলেন স্ত্রী! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : আজকাল সম্পর্কের টানাপোড়েনে অনেকই পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক সম্পর্কে থেকে পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অন্যের উপর নানা ধরনের প্রভাব পড়তে পারে। কখনও ঘটে বিচ্ছেদ তো কখনও শোকে কাতর হয়ে অনেকে আত্মহননের পথও বেছে নেন। কিন্তু কলোম্বিয়ার এক মহিলা যা করলেন, তা বিশ্বাস করা বেশ কঠিন।

২৮ বছরের সান্দ্রা মিলেনা আমেইদা জানতে পেরেছিলেন তাঁর আড়ালে স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর তাই স্বামীকে উচিত শিক্ষা দিতে আজব এক কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। স্বামীর পরকীয়ার কথা জানার পর সান্দ্রা ঠিক করে ফেলেন, স্বামীর জমানো সব অর্থ নিয়ে তাঁকে ছেড়ে পালিয়ে যাবেন। যেমন কথা তেমন কাজ।

স্বামীর গচ্ছিত ৭০০০ ডলার রাতারাতি গায়েব করে দেন তিনি। ভারতীয় অর্থে আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকা। স্বামী বিষয়টি জানতে পেরেই সান্দ্রাকে আটকানোর চেষ্টা করেন।

বলেন, তাঁর গচ্ছিত অর্থের অর্ধেক ভাগ যেন তাঁকে ফিরিয়ে দেন তাঁর স্ত্রী। কিন্তু তা আর কোন ভাবেই সম্ভব ছিল না। কারণ সেই অর্থ কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বাড়ির গোপন লকারে লুকিয়ে রাখেননি সান্দ্রা। তিনি আসলে সব নোট গিলে ফেলেছিলেন।

হ্যাঁ, এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। সেখানেই এক্স-রে করে দেখা যায় শরীরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে লক্ষ লক্ষ ডলারের প্যাকেট। যার ফলে তাঁর পাকস্থলী ও ক্ষুদান্ত্রের মধ্যে একটি ব্লকেজ তৈরি হয়েছে। অস্ত্রোপচার করে তাঁর পাকস্থলী থেকে ১০০ ডলার উদ্ধার করা সম্ভব হয়। পরে ৫৭০০ টাকাও কোনক্রমে বের করেন চিকিৎসকরা। তবে বাকি টাকা মলমূত্রের সঙ্গে মিশে গিয়েছে। অবিশ্বাস্য এই ঘটনা চিকিৎসকদেরও অবাক করেছে। সূত্র: সংবাদ প্রতিদিন।

https://youtu.be/pcwwrju20-8

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে