,

উড়োজাহাজে কারিগরি ত্রুটি : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাশরাফির চ্যালেঞ্জ

news-image

সাসেক্সের প্রস্তুতি ক্যাম্প শেষে আজ আয়ারল্যান্ড উড়ে গেছে বাংলাদেশ। তবে সে যাত্রায় কিছুটা দেরি হয়েছে উড়োজাহাজের কারিগরি ত্রুটির কারণে।

বাংলাদেশ দলের ফ্লাইট ছিল স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে। কিন্তু সেটি ছেড়েছে সাড়ে নয়টায়। দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে ৭০ মিনিট বসে থাকার পর উড়োজাহাজ থেকে আবার নেমে যেতে হয় গোটা দলকে। তবে সমস্যাটার দ্রুতই সমাধান হয়। দল নিরাপদেই পৌঁছে বেলফাস্টে।
স্ত্রীর অসুস্থতার দরুন দেশে আসা মাশরাফি বিন মুর্তজাও আজ সরাসরি দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তাঁর সঙ্গে আছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও। আগামী কাল বিশ্রামের পর আয়ারল্যান্ডে বাংলাদেশ অনুশীলন শুরু করবে পরশু থেকে। ১০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশডাবলিনে ১২ মে থেকে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে তারা।
সাসেক্সে প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বাংলাদেশের। দুটি অনুশীলন ম্যাচেই ৩০০-এর ওপরে রান তুলেছেন মুশফিকরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ করে ৭ উইকেটে ৩৪৫। হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষেও বাংলাদেশ পেয়েছে বড় রান, ৫০ ওভারে করেছে ৯ উইকেটে ৩১৪। প্রতিপক্ষকে ১৮০ রানে অলআউট করে পেয়েছে ১৩৪ রানের বড় জয়। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ছন্দটা ধরে রাখাই হবে মাশরাফিদের চ্যালেঞ্জ।

ইংল্যান্ড ক্যাম্প ও ত্রিদেশীয় সিরিজের দল:

মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, নাসির হোসেন ও শুভাশীষ রায়।

চ্যাম্পিয়নস ট্রফির দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফির স্ট্যান্ডবাই: নুরুল হাসান, নাসির হোসেন, শুভাশীষ রায় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে