,

এই সাহস তারা কোথায় পায়?

news-image

 

বিনোদন ডেস্ক :গত ৫ মে বিএফডিসি-তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে।সন্ধ্যায় শুরু হয় ভোট গণনা। কিন্তু গভীর রাতে ভোট গণনাস্থলে শাকিব খান ঢুকে পড়লে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে লাঞ্ছিত হয়ে বিএফডিসি ত্যাগ করেন শাকিব খান। চলচ্চিত্র পাড়ায় বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

গতকাল শাকিব খানের সহধর্মিণী চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এর তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যারা এ ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চেয়েছেন এই অভিনেত্রী।

রাইজিংবিডির পাঠকদের জন্য অপু বিশ্বাসের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘শাকিব খান এমন একজন সুপারস্টার যে, এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছেন খাঁদের কিনার থেকে। তার উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে। শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে? অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব?

মধ্যরাতে শাকিব খানের ওপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা? এই সাহস তারা কোথায় পায়? তাদের পেছনে ইন্ধন যোগায় কারা? একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা