,

মওদুদ আহমদের নাইকো মামলা স্থগিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আরো এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত।

রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ব্যারিষ্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৩ এপ্রিল মওদুদ আহমদের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই মামলার বিচার কার্যক্রম ৭ মে পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে প্রেরণ করে।

এর আগে ১২ এপ্রিল মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে রায় দেয় হাইকোর্ট। গত বছরের ১ ডিসেম্বর মওদুদ আহমদের করা এক ফৌজদারি রিভিশন আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করে আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তা খারিজ করে দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা