সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিহতরা নব্য জেএমবি: ডিআইজি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত দুজন নব্য জেএমবির সদস্য বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ। রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দুপুর সোয়া ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফকালে খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ঘরের বাইরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়। আরেকজন ঘরের ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হয়। নিহত দুজন নব্য জেএমবির সদস্য। তাদের মধ্যে একজনের নাম তুহিন বলে জানা গেছে।

দিদার বলেন, ঘরের ভেতরে বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। তাই ঢাকা থেকে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল আসছে।

রবিবার ভোর থেকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের মধ্যে সন্দেহভাজন দুই জঙ্গির নিহত হওয়ার তথ্য জানায় পুলিশ। অভিযানকে কেন্দ্র করে সন্দেহজনক জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় সকাল থেকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

সকালে ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেছিলেন, এক জঙ্গির গুলিবিদ্ধ লাশ বাইরে পড়ে আছে। আরেক জঙ্গি বাড়ির ভেতরে নিহত হয়ে থাকতে পারে।

জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়ি ঘিরে অভিযান চালানো হয়, তার মালিকের নাম জহুরুল ইসলাম বলে স্থানীয় লোকজন জানান। জহুরুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ